বড়লেখায় রেল লাইন নির্মাণ কোম্পানীর গার্ডকে মারধর : ষ্টোরকিপার আটক

April 25, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় কুলউড়া-শাহবাজপুর রেললাইন পুনঃনির্মাণ প্রকল্প বাস্তবায়নকারী ‘কলকতা কালিন্দি’ রেলওয়ের সিকিউরিটি গার্ড মাসুক আহমদকে মারধর করায় ষ্টোরকিপার সজল নাইডোকে পুলিশ আটক করেছে।

২৫ এপ্রিল শনিবার দুপুরে রেল কোম্পানীর দক্ষিণভাগ সাইট ল্যাবরোটরীতে এ ঘটনা ঘটে। সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

জানা গেছে, কুলাউড়া-শাহবাজপুর রেলনির্মাণ কোম্পানীর অধীনে সিকিউরিটি গার্ডের চাকুরী করেন স্থানীয় বাসিন্দা মাসুক আহমদ। একই কোম্পানীতে ষ্টোরকিপারের দায়িত্বে রয়েছেন কুলাউড়া উপজেলার বাসিন্দা সজল নাইডো। সিকিউরিটি গার্ড মাসুক আহমদ অভিযোগ করেন ষ্টোরকিপার সজল প্রায়ই উর্ধ্বতন কর্মকর্তার নিকট তার বিরুদ্ধে ডিউটি ফাঁকির মিথ্যা অভিযোগ করেন।

শনিবার দুপুরে প্রকল্পের ২৪৬ নং ব্রিজে (মাধবছড়া ব্রিজ) তিনি ডিউটি করছিলেন। কিন্তু ষ্টোরকিপার সজল নাইডো তার বিরুদ্ধে ডিউটি না করার অভিযোগ করায় মাসুক আহমদ কর্মস্থল থেকে প্রায় ২শ’ মিটার দুরবর্তী সাইট ল্যাবরোটরী অফিসে গিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার কারণ জানতে চান। এসময় ষ্টোরকিপার তাকে বেধড়ক পেটাতে থাকে। ঘটনাটি স্থানীয় কয়েক ব্যক্তি প্রত্যক্ষ করেন। সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা ঘটনাকারীকে ধরে নিতে সাইড অফিস ঘেরাও করে রাখে। এসময় ষ্টোরকিপার সাইট ল্যাবরোটরী অফিসের ভিতরে ঢুকে গেইট তালাবদ্ধ করায় রক্ষা পায়। উত্তেজিত জনতা প্রায় ১ ঘন্টা সাইট অফিস অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং সিটিউরিটি গার্ডকে মারধরকারী ষ্টোরকিপার সজল নাইডোকে আটক করে থানায় নিয়ে যায়।

থানার এসআই কৃষ্ণ মোহন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং রেল কোম্পানীর ষ্টোরকিপারকে আটক করেছে। আহত সিকিউরিটি গার্ডকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি মামলা দিলে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com