প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা খন্দকার আসাদুজ্জামান এর মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর শোক

April 25, 2020,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ সরকারের প্রথম অর্থসচিব ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

মন্ত্রী ২৫ এপ্রিল শনিবার  এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় মন্ত্রী জানান, খন্দকার আসাদুজ্জামান ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। মুক্তিযুদ্ধকালীন প্রবাসী প্রশাসন গড়ে তুলতে তিনি বিশেষ অবদান রাখেন। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় এক ক্ষতি।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আসাদুজ্জামান (৮৫) শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com