মৌলভীবাজারের ১২ ইউনিয়ন ও ১টি পৌরসভায় তৈরী ইফতার বিতরণ

April 26, 2020,

স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাস সংক্রমণ চলাকালে পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অতিদরিদ্র মানুষের মধ্যে তৈরী করা ইফতার প্যাকেট বিতরণ করা হয়েছে।

রোববার ২৬ এপ্রিল দূপুরে সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনের আয়োজনে উপজেলা প্রাঙ্গণে তৈরী করা ইফতার বিতরণ ও উদ্বোধন করেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমেদ জাবেদ, মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন, কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান রেজা, একাটুনা ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, সাবেক ছাত্রনতা ও এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com