গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে বাড়ী বাড়ী ত্রান দিচ্ছে পুলিশ

April 27, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে পুলিশের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে হতদরিদ্র-কর্মহীন পরিবার যারা এখনো ত্রান পাননি। তাদের খুজে বাড়ী বাড়ী গিয়ে ত্রান দিচ্ছে জেলা পুলিশ।

করোনা পরিস্থিতিতে পুলিশ সুপার ফারুক আহমদের নির্দেশে এমন ব্যাতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। ত্রান দেয়ার পাশাপাশি করোনা মোকাবিলায় আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকতে উদ্ধুদ্ধ করছেন জেলা পুলিশ সদস্যরা।

করোনা প্রতিরোধে মৌলভীবাজার জেলা লকডাউন ঘোষনার পনেরো দিন পেরিয়ে গেছে। হত দরিদ্র,দিন মজুর আর কর্মক্ষেত্র মৌলভীবাজার অন্য জেলার ভোটার এমন অনেক মানুষ ঘর থেকে বের হতে না পেরে কষ্টে দিনযাপন করছেন। সরকারী-বেসরকারীভাবে ত্রান বিতরন করা হচ্ছে। তারপরও কিছু মানুষ ত্রানের তালিকা থেকে বাদ পড়ছেন। পুলিশ সুপার ফারুক আহমদের নির্দেশে গোয়েন্দা পুলিশের তথ্যে তাদের খুজে বাড়ী বাড়ী গিয়ে ত্রান দিচ্ছে জেলা পুলিশ।

মৌলভীবাজার প্রত্যন্ত এলাকায় জেলা পুলিশের উদ্যোগে প্রতি দিন রাতে ৪০ থেকে ৫০টি কর্মহীন-অতি দরিদ্র পরিবারের বাড়ীতে ত্রানের প্যাকেট পৌছে দিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার, মডেল থানার ওসি ও গোয়েন্দা পুলিশের সদস্যরা। অপ্রত্যাশিত ভাবে  পুলিশের ত্রান পেয়ে মুখে হাসি আর দোয়া ও বুকভরা ভালোবাসা জানাচ্ছেন অর্ধাহারে অনাহারে থাকা পরিবার।

এসময় মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বলেন ভয় নয় সবাই মিলে করোনাকে করবো জয় এ শ্লোগান দিয়ে পুলিশ সুপার ফারুক আহমদের নেতৃত্বে করোনা প্রতিরোধে আমরা জেলা পুলিশ কাজ করছি । আর বিভিন্ন কার্যক্রমের মধ্যে দুস্থদের মধ্যে ত্রান বিতরন একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি।।

করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা, জনগনকে মানসিকভাবে সাহস যোগানোসহ সারাদেশের মতো মৌলভীবাজারে ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন মানবিক জেলা পুলিশের সদস্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com