ক্বওমি মাদ্রাসার শিক্ষকদের জন্য খাদ্যসামগ্রী পাঠালেন বড়লেখায় ইউএনও শামীম

April 29, 2020,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ মোহাম্মদীয়া (টিলাবাজার) দারুল হাদিস টাইটেল মাদ্রাসার ২৩ জন শিক্ষক-কর্মচারীর খাদ্যসংকটের খবর পেয়ে ব্যক্তিগত উদ্যোগে ২৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে তাদের জন্য মাদ্রাসায় খাদ্যসামগ্রী পাঠালেন ইউএনও মো. শামীম আল ইমরান। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানসহ সবকিছু বন্ধ হওয়ায় অনেকের মতো এ মাদ্রাসার শিক্ষকদের জীবনেও দেখা দেয় চরম দুর্দিন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান জানান, বড়লেখার একজন সিনিয়র সাংবাদিকের মাধ্যমে ইউএনও স্যার জানতে পারেন করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারী নানা পদক্ষেপসহ লকডাউনে দক্ষিণভাগ মোহাম্মদীয়া (টিলাবাজার) দারুল হাদিস টাইটেল মাদ্রাসার ২৩ জন শিক্ষক-কর্মচারী চরম দুর্ভোগ পোয়াচ্ছেন। তাদের খাদ্যসংকটের কথা শুনে তাৎক্ষনিক তিনি ব্যক্তিগত উদ্যোগে চাল, ডাল, তেল ও আলু, ভর্তি ২৩ প্যাকেট খাদ্যসামগ্রী মঙ্গলবার বিকেলে তাকে দিয়ে মাদ্রাসায় পাঠিয়েছেন। খাদ্যসামগ্রী গ্রহণ করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা কাওছার আহমদ। এসময় উপস্থিত ছিলেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াৎ হোসেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com