সাংবাদিক হুমায়ুন কবির খোকনের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক
April 29, 2020,

স্টাফ রিপোর্টার॥ দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
মন্ত্রী ২৯ এপ্রিল বুধবার এক শোকবার্তায় জানান, হুমায়ুন কবির খোকনের মতো একজন নিবেদিতপ্রাণ সাংবাদিকের অকাল মৃত্যু খুবই বেদনাদায়ক। পেশাগত ও ব্যক্তিগত গুনাবলীর কারণে তিনি সবার স্মৃতিতে অনেকদিন স্মরণীয় হয়ে থাকবেন।
পরিবেশ মন্ত্রী, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



মন্তব্য করুন