অগ্রণী ব্যাংকের এম ডি শামস্ উল ইসলাম পাঁচ টন খাদ্য সামগ্রী দিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসককে

স্টাফ রিপোর্টার॥ অগ্রণী ব্যংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (সিইও) বঙ্গবন্ধু কর্নারের জনন্দিত উদ্বাবক মোহম্মদ শামস্ উল ইসলাম জেলা প্রশাসক নাজিয়া শিরিনের কাছে ৫টন খাদ্য সামগ্রী পৌছে দেন। খাদ্য সামগ্রী অসহায় ঘরবন্ধি মানুষের মধ্যে বিতরণের জন্য প্রদান করেন।
২৯ এপ্রিল বুধবার জেলা প্রশাসক হল রোমে উক্ত খাদ্য সামগ্রী জেলা প্রশাসকের কাছে হস্থান্তর করেন অগ্রণী ব্যাংক মৌলভীবাজার আঞ্চলিক শাখার এ জি এম আব্দুল লতিফ। এ সময় আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক মনুকূলের কাগজ পত্রিকার সম্পাদক মোস্তাক চৌধুরী, অগ্রণী ব্যাংকের এম ডি মোহম্মদ শামস্ উল ইসলাম এর ছোট ভাই সানাউল হক সুয়েজ ও মৌলভীবাজারের কমর্রত সাংবাদিকবৃন্দ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৪ টন চাউল, হাফ টন চানা ও হাফ টন ডাল।
অপরদিকে অগ্রণী ব্যাংক লিমিটেড এর এম ডি মোহম্মদ শামস্ উল ইসলাম কর্তৃক ব্যাংকের পক্ষ থেকে পৌরসভার সৈয়ারপুর রোডে গৃহবন্ধি মানুষের মধ্যে নগদ এক লক্ষ টাকা তার পক্ষে বিতরণ করেন অগ্রণী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার আঞ্চলিক শাখার এ জি এম আব্দুল লতিফ, মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমেদ, মনুকূলের কাগজ পত্রিকার সম্পাদক মোস্তাক চৌধুরী, কাউন্সিল স্বাগত কিশোর দাশ চৌধুরী। এছাড়াও গ্রামের বাড়ী মনসুর নগর ইউনিয়ন এর চৌধুরী বাজার এলাকায় তিনির নিজেস্ব উদোগে ২০০ মানুষের মধো চাল, ডাল, চিনি, পিয়াজ, চুয়াবিন ও চানা সহ ১৫ কেজির খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করেন।
এ মহামারী করোনা ভাইরাসে গোটা দেশব্যাপি অসহায় ঘরবন্ধি মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার ফেরিওয়ালা সেজে আর্ত মানবতার সেবায় মানুষের জন্য কাজ করছেন রাষ্ট্রয়াত্ব অগ্রণী ব্যাংক ও তার ব্যক্তিগত পক্ষ থেকে জনতার সেবক অগ্রণী ব্যাংকের নন্দিত এমডি (সিইও) মোহম্মদ শামস্ উল ইসলাম। অগ্রণী ব্যাংক লিমিটেড এর ম্যানিজিং ডিরেক্টর (সিইও) বঙ্গবন্ধু কর্ণারের জননন্দিত উদ্ভাবক মোহম্মদ শাম্স উল ইসলাম এর গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায়।



মন্তব্য করুন