বড়লেখায় কৃষি ও চা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার

আব্দুর রব॥ বড়লেখায় করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ চা শ্রমিক ও বোরো ধান কাটা কৃষি শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয় হতে প্রাপ্ত বরাদ্ধ হতে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ উপজেলার ১৫শ’ চা শ্রমিক ও ৩শ’ কৃষি শ্রমিকদের মাঝে এগুলো বিতরণ করা হচ্ছে। উপকারভোগীদের প্রত্যেককে দেয়া হচ্ছে ১০ কেজি করে চাল, ২ কেজি করে আলু ও ১টি করে সাবান।
২৯ এপ্রিল বুধবার উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির ওহিদাবাদ ও পাল্লাথল চা বাগানে গিয়ে নিজ হাতে চা শ্রমিকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। এর আগে উপজেলার সুজানগর ইউপির সালদিঘা গ্রামে কৃষকের ক্ষেতে গিয়ে ধানকাটা শ্রমিকদর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন ইউএনও মো. শামীম আল ইমরান। চা বাগান ও বোরো ক্ষেতে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, ইউপি চেয়ারম্যান নছিব আলী প্রমুখ।
জানা গেছে, উপজেলার ১৫ টি চা বাগানে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ১৫শ’ চা শ্রমিক ও বিভিন্ন ইউনিয়নের বোরো ধান কাটা ৩শ’ কৃষি শ্রমিকদের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত বরাদ্ধ হতে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। বুধবার উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৮ টি চা বাগানের ৮ শ চা শ্রমিকদের মাঝে ও সুজানগর ইউপিন ১শ’ বোরো ধান কাটা কৃষি শ্রমিকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।



মন্তব্য করুন