একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র রমজানে আসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার॥॥ পবিত্র রমজান ও করোনার সঙ্কটে অসহায় পরিবারবর্গের মাঝে
সদর উপজেলার একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর পক্ষ থেকে ১ম ধাপের খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি মকিস মনসুরের কচুয়া গ্রামের বাড়িতে বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল,পেঁয়াজ,সাবান তৈল,খেঁজুর,গুরা মরিছ,হলুদ। আরো ৮টি ধাপে বিতরণ করা হবে।
রমজান মাসে অসহায় ৫ শত পরিবারবর্গের মধ্যে ৭ লাখ টাকার সমমূল্যের খাদ্য সামগ্রী বিতরন করছে একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশন। প্রতি বছরের ন্যায় এবারকার এই প্রজেক্টে বৃটেন ও আমেরিকা থেকে ৮১ জন প্রবাসী সম্মানিত দাতাদের কাছ থেকে এই অর্থ কালেকশন করা হয়েছে বলে সংগঠনের পক্ষ জানানো হয়েছে। একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে এবং যুবনেতা শামীম আহমদ ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ ফয়ছল মনসুর এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান।
বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা বদরুজ্জামান বদরুল, উপদেষ্টা আলহাজ্ব দুরুদ মিয়া, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সেলিম রেজা তরফদার, ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর, শাহ গিয়াস উদ্দিন ও ফারুক আহমদ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
শুরুতেই দোয়া পরিচালনা করেন মাওলানা শফিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি মেম্বার মনিরুল ইসলাম তরফদার ইমন, সাবেক মেম্বার নজরুল ইসলাম,নানু মিয়া, আব্দুল আলিম, মুজিবুর রহমান মুজিব, সাংবাদিক আলী হোসেন রাজন, এম তাজুল চৌধুরী, শাহ সিতার আহমদ, পারভেজ আহমদ, কৃতি ফুটবলার জামাল আহমদ, শাহাজাহান চৌধুরী, মোহাম্মদ কামাল মনসুর রুমন আহমদ ও রাজু আহমদ সহ বাংলাদেশ টিমের সদস্যবৃন্দ।
অনুষ্ঠান চলাকালে বৃটেন থেকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্নয়ক মোহাম্মদ মকিস মনসুর টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন। অত্র ইউনিয়নের দেশে বিদেশে যারা অসুস্থ উনাদের সবার জন্য দোয়া করার অনুরোধ সহ মহাণ আল্লাহ রাব্বুল আলামিন সবার অনুদান ও পরিশ্রমকে কবুল করুন এবং করোনা ভাইরাস থেকে সকল মুসলমান সহ সমগ্র মানবজাতিকে রক্ষা করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়ে ফাউন্ডেশনের আগামী দিনের অগ্রযাত্রায় সবার সহযোগিতা চান।



মন্তব্য করুন