ইফতার শেষে বের হলেন, ফিরলেন লাশ হয়ে
May 1, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজলোর গিয়াসনগর ইউনিয়নের আনিকেলীবড় এলাকায় বাড়ি থেকে নিখোঁজের ১ দিন পর খালের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আনিকেলীবড় গ্রামের মেরাজ মিয়া নিজ ঘরে ইফতার শেষে বের হলে আর ফিরে আসেননি। নিহতের পরিবারের পক্ষে শুক্রবার দূপুরে মৌলভীবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়রী করেন। পরে এলাকাবাসি ১ মে বিকেল ৪ টার দিকে খালের মধ্যে মেরাজের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জানান, নিহতের শরিরে আঘাতের চিহৃ রয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য করুন