মৌলভীবাজারের ছেলে পুলিশ সদস্য সিলেটে মৃত্যু

May 2, 2020,

স্টাফ রিপোর্টার॥ নারায়ণগঞ্জ শিল্প পুলিশের কনস্টেবল পদে কর্মরত ইমন নামের এক পুলিশ সদস্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, নারায়ণগঞ্জ শিল্প পুলিশে কর্মরত থাকা অবস্থায় তার জন্ডিস থেকে তার শরিরে লিভার সংক্রান্ত সমস্য দেখা দেয়। পরে পুলিশ সদস্য ইমন ছুটি নিয়ে মৌলভীবাজারের গ্রামের বাড়িতে চলে আসেন। নারায়ণগঞ্জ ফেরত ওই পুলিশ সদস্য ১ মে শুক্রবার রাত ৮টার দিকে এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ ২ মে সকাল সাড়ে ৯ টার দিকে চলমান করোনার সকল সতর্কতার মধ্য দিয়ে তার গ্রামের বাড়িতে দাপন সম্পন্ন হয়। মৃত্যুর পর কারণ জানার জন্য চিকিৎসকরা তার শরির থেকে নমুনা সংগ্রহ করা করেন।

তার বাড়ি মৌলভীবাজারের সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের খলিলপুর গ্রামে। বাড়িতে থাকা অবস্থায় তার শরিরে অবস্থার আরো অবনতি হলে গত ২৭ এপ্রিল তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com