লোকনাথ সেবাশ্রম ত্রাণ নিয়ে কর্মহীনদের পাশে

May 2, 2020,

স্টাফ রিপোর্টার॥ মে দিবসের কথা মাথায় রেখে শ্রমিকদের পাশে দাড়িয়েছে মৌলভীবাজারের সৈয়ারপুর লোকনাথ সেবাশ্রম। তাদের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকার ৫০০ শ্রমিকদের মধ্যে ত্রাণ তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, বর্তমান সংকটে কর্মহীন পড়া শ্রমিকদের পাশে দাড়ানোর জন্য আমাদের এই উদ্যোগ। সংকটের এই সময়ে প্রতিটি ধর্মের মানুষ বিপদে। তাই সাম্পদায়িক চিন্তা না রেখে আমরা মানুষ হিসেবে সবাই একসাথে এই সংকট থেকে বাঁচতে চাই ।

এ সময় উপস্থিত ছিলেন অমলেন্দু দেব রায়, কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, চন্দন রায়, প্রানেশ নাগ,নারায়ণ মল্লিক,চিন্ময় রায় চয়ন,আসিষ রায়,রাজু রায়, সুরজিত কিশোর দাস চৌধুরী, প্রসেজিত নাগ,লিটন পাল,রিপন দে,লিটন চৌধুরী, বুলবুল দেব রায়, রজত দাস মনি,নেপাল পাল, সজল দেবসহ সেবাশ্রমের সদস্যরা।

 মহামারি করোনা ভাইরাসের এই সংকটময় মুহূর্তে শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম কার্যকরী পরিষদ এই সেবা মুলক  উদ্যোগ অব্যহত রাখবে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com