মৌলভীবাজার পৌর শহর পূর্বাঞ্চল বিএনপির উদ্যোগে  ত্রাণ সামগ্রী বিতরণ

May 2, 2020,

স্টাফ রিপোর্টার॥ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লকডাউনসহ জনজীবনে যে দুর্বিষহ অবস্থা বিরাজ করছে, এই দুর্যোগময় মুহূর্তে দেশের দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে মৌলভীবাজার পৌর শহর পূর্বাঞ্চল বিএনপি।

মৌলভীবাজার পৌর শহর পূর্বাঞ্চল বিএনপি’র উদ্যোগে ১০০ শত পরিবারের মধ্যে দেশনায়ক তারেক রহমানের আহবানে বিএনপি’র ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

২ মে শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটে ১নং ওয়ার্ডের কাশীনাথ রোডস্থ হাফিজা মঞ্জিলে সাবেক সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ মামুন এর সার্বিক তত্ববধানে  ও ওয়ার্ড কাউন্সিলর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত  কিশোর দাশ চৌধুরীর  সঞ্চালনায় মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান ত্রান সামগ্রী তোলে দেন। ত্রান সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, লবন, তৈল, আলু, সাবান।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান বলেন করোনা ভাইরাস মহামারি আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও করোনা ভাইরাসের ঝুঁকির কারণে সরকার সবকিছু বন্ধ ঘোষণা করেছে। ফলে গরীব অসহায়, দিন মজুর, ছিন্নমূল মানুষ অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। তাদের পাশে দাঁড়ানোই মানবিকতা।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল সহ এলাকার ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com