১০ টাকা মূল্যের রেশন কার্ডের উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥ করোনাভাইরাস সঙ্কটের মধ্যে সামাজিক দূরত্ব বজায় না রেখে ১০ টাকা কেজি ধরের বিশেষ ওএমএসের চাল কিনতে দীর্ঘ লাইন। করোনা ভাইরাস বিস্তারের শঙ্কা থাকায় ১৩ এপ্রিল এই কার্যক্রম স্থগিত করেছিল খাদ্য মন্ত্রণালয়।
নতুন তালিকা করে খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় সারাদেশে ৫০লাখ হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। এ সব পরিবারকে প্রতি মাসে ১০ টাকা কেজি ধরে চাল দেয়া হবে।
শনিবার ২ মে দুপুর ১২টায় মৌলভীবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ ১০ টাকা কেজি ধরে চাল গ্রহণের কার্ড বিতরণের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র ফজলুর রহমান, কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, জেলা খাদ্য নিয়স্ত্রক বিপ্লব চন্দ্র দাসসহ পৌরসভার কর্মকতা কর্মচারী বৃন্দ।
পৌর মেয়র বলেন, করোনা ভাইরাস জনিত কারনে নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধান মন্ত্রীর নির্দেশে মৌলভীবাজার পৌরসভার ৯টি ওয়ার্ডে ৬ হাজার বিশেষ ওএম এস কার্ড বিতরণ করার কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে আরো ২ হাজার সহ মোট ৮ হাজার কার্ড বিতরণ করা হবে। প্রতি কার্ডে ১০ টাকা ধরে ২০ কেজি চাল ১ মাসে নিতে পারবেন।



মন্তব্য করুন