যুব ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

May 6, 2020,

শহর প্রতিনিধি॥ মৌলভীবাজার সদর উপজেলার মোজেফরাবাদ ২ নং মুনমুখ ইউনিয়ন এলাকায় কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার ৪ এপ্রিল দুপরে যুব ঐক্য পরিষদ (হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান) মৌলভীবাজার শাখার উদ্যোগে এবং সাবেক ছাত্রলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী রাধা ধর এর আর্থিক সহযোগীতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজয় সেন।

এসময় উপস্থিত ছিলেন, যুব ঐক্য পরিষদের সদর উপজেলার আহবায়ক অর্জন দত্ত ও পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার পৌর শাখা সাধারণ সম্পাদক রাজ সরকার প্রমুখ।

জানাযায়, চাল, ডালসহ ৬০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com