বড়লেখায় হার্ভেষ্টার মেশিন হস্তান্তর অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের  ব্যবস্থা নিতে প্রশাসনকে কড়া নির্দেশ

May 6, 2020,

আব্দুর রব॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি চলতি বোরো মৌসুমে প্রকৃত কৃষকের নিকট থেকে বোরো ধান সংগ্রহের ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন। কোন কৃষক যেন সরকারীভাবে ধান বিক্রয় করতে কোন ধরণের হয়রানীর শিকার না হয়, সেদিকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সজাগ দৃষ্ঠি রাখার আহবান জানিয়েছেন। তিনি ৫ মে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাওয়া আধুনিক পদ্ধতিকে ধান কাটার দুইটি কম্বাইন্ড হার্ভেষ্টার মেশিন দুইজন কৃষকের মধ্যে হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন।

প্রায় ৪২ লাখ টাকা ভর্তুকি দিয়ে সরকার প্রায় ৬০ লাখ টাকার দুইটি কম্বাইন্ড হার্ভেষ্টার মেশিন দুইজন কৃষককে বরাদ্দ দিয়েছে। হাকালুকি হাওরপাড়ের সচ্ছল এ দুই কৃষক হচ্ছেন নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন ও ব্রিকফিল্ড মালিক আব্দুল মোহিত।

কৃষকরা জানান, হাকালুকি হাওরপাড়ের কৃষকরা শ্রমিক সংকটসহ নানা প্রাকৃতিক দুযেৃাগের কারণে বোরো ধান ঘরে তুলতে পারেন না। দ্রুত ধান কাটতে না পারায় কৃষকের চোখের সামনে তাদের স্বপ্নের পাকা ধান আগাম বন্যায় তলিয়ে যায়। প্রধানমন্ত্রী ৭০ ভাগ মূল্য ভর্তুকি দিয়ে অত্যাধুনিক দুইটি কম্বাইন্ড হার্ভেষ্টার মেশিন দেয়ায় হাকালুকি হাওরপাড়ের কৃষকরা ব্যাপক লাভবান হবেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কম্বাইন্ড হার্ভেষ্টার মেশিন হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবল সরকার, উপধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, আব্দুল মোহিত প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com