শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যদের বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থার পিপিই প্রদান

শেরপুর প্রতিনিধি॥ বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও হামরকোনা বয়েস ক্লাব এর প্রধান দাতা সদস্য সাইফুর গরিবের বন্ধু উদ্যোগে, মৌলভীবাজার মডেল থানাদিন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সাব্বির আহসানের কাছে পিপিই উপহার হিসেবে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খলিলপুর ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি ওলিউর রহমান, মিজানুর রহমান সভাপতি বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থা, সহ-সভাপতি সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ। সাকিবুল হাসান রাজিব সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখা। উজ্জ্বল আহমদ সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থা ও সভাপতি হামরকোনা বয়েস ক্লাব, জিতু আহমেদ সাধারণ সম্পাদক হামরকোনা বয়েস ক্লাব শেরপুর সাজু সাংগঠনিক সম্পাদক হামরকোনা বয়েস ক্লাব শেরপুর রাসেল আহমেদ, লিলু মিয়া, কালাম মিয়া, কাওসার আহমেদ জীবন প্রমুখ।
এবিষয়ে বঙ্গবন্ধু মানবককল্যান সংস্থার প্রধান উপদেষ্টা লন্ডন প্রবাসী সাইফুর রহমান ফোনে জানান- করোনা মহামারীতে সবচেয়ে বেশি ঝুকিতে রয়েছে পুলিশ। তাই তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর কিছু সংখ্যক সদস্যদের মধ্যে পিপিই বিতরণ করেছেন। করোনা মহামারীতে সকল বিত্তবানকে এগিয়ে আসার আহব্বান জানান।



মন্তব্য করুন