সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর শোক

May 6, 2020,

স্টাফ রিপোর্টার॥ ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিবেশ মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে মরহুম হাবিবুর রহমান মোল্লার অবদানের কথা কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করেন ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com