মৌলভীবাজার জেলা কারাগার থেকে মুক্তি পেলেন ৭ জন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা কারাগার থেকে এ পর্যন্ত তিন দফায় ৭ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে সরকারের সাধারণ ক্ষমায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে ৩ দফায় এ পর্যন্ত ৭ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। সাজা মওকুফ করা হয়েছে অর্থদণ্ড পরিশোধ করলে মুক্তি পাবেন আরো ১ জন।
মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মোঃ আনোয়ারুজ্জামান জানান, প্রথম দফায় ২ জন, দ্বিতীয় দফায় ১ জন, তৃতীয় দফায় আরো ৫ জন সহ মোট ৮জনকে মুক্তি দেয়ার আদেশ আসে। আজ রোববার ৩ জনসহ সাজা মওকুফ হওয়া ৭ বন্দিকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। অন্য একজন অর্থদণ্ড পরিশোধ করলে মুক্তি দেয়া হবে। মুক্তি প্রাপ্তরা হলেন- হুসেন আহমদ, উজ্জ্বল-(১), উজ্জ্বল (২), আমজাদ আলী, আলাউদ্দিন, সিহাব উদ্দিন, মালিক মিয়া, জুনেদ আহমেদ।
মুক্তির ব্যাপারে জেল সুপার আরো বলেন, দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারণে সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করে বেশ কিছু বন্দি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত অনুযায়ী মৌলভীবাজার জেলা কারাগার থেকে লঘু সাজাপ্রাপ্ত ৮ জন বন্দিকে মুক্তি দেওয়ার জন্য আদেশ আসে। এরপর আজ রোববার পর্যন্ত ৭জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। মুক্তি পেয়ে তারা বাড়ী চলে গেছেন। অন্য একজনের জনের মূল সাজা মওকুফ করা হয়েছে। অর্থদণ্ডের টাকা জমা দিলে মুক্তি দেয়া হবে।



মন্তব্য করুন