ইমাম, মুয়াজ্জিন, পন্ডিত ও ফাদারদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার তোলে দেয়া হয়
May 10, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর এলাকার সকল ইমাম মুয়াজ্জিনও মন্দিরের পন্ডিত ও খিস্টানদের গীর্জার ফাদারদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১০ এপ্রিল রোববার মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান এর নেতৃত্বে ২৭০ জন কে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পেনেল মেয়র ফয়ছল আহমেদ, পৌর কাউন্সিলার মনবির রায় মনজু এবং আলহাজ্ব আয়াছ আহমেদ।



মন্তব্য করুন