বড়লেখায় ৫০০ শিক্ষার্থীর মাঝে শিশু খাদ্য বিতরণ
May 11, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় প্রাইমারী স্কুলের ৫০০ হতদরিদ্র শিক্ষার্থীর মধ্যে শিশুখাদ্য বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। ১১ মে সোমবার দুপুরে উপজেলার মহদিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুখাদ্য বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন ইউএনও মো. শামীম আল ইমরান।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাসান আলী বেবুলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক বিজন কুমার দে’র পরিচালনায় শিশুখাদ্য বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ দত্ত প্রমুখ।



মন্তব্য করুন