ঐতিহাসিক বদর দিবসে উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু’র ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টার॥ রামাদ্বান মাসব্যাপী ইফতার বিতরণের অংশ হিসেবে ঐতিহাসিক বদর দিবসে রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করেছেন মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিয মাওলানা আলাউর রহমান টিপু।
১৭ রামাদ্বান (১১ এপ্রিল) বিকাল থেকে ইফতারের পূর্ব পর্যন্ত চলাচলরত যানবাহন, বিভিন্ন স্থানে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী, ধর্মীয় উপাসনালয় সহ উপজেলার বিভিন্ন এলাকায় ধনী-গরীব নির্বিশেষে প্রায় সহস্রাধিকের উপর রোজাদার মানুষের মধ্যে পানিসহ প্যাকেটজাত ইফতার বিতরণ করা হয়। বিতরণে সহযোগিতা করছে হযরত শাহজালাল (রঃ) ওয়েলফেয়ার ট্রাস্ট, মৌলভীবাজার।
এ বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিয মাওলানা আলাউর রহমান টিপু জানান, ঐতিহাসিক বদর দিবস মুসলিম উম্মাহর ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।যে দিনে বদর উপত্যকায় কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে ইসলাম বিজয় লাভ করে এবং মিথ্যা ধ্বংস হয়। মহামারি পরিস্থিতিতে জনসমাগম এড়িয়ে উপজেলার বিভিন্ন স্থানে সহস্রাধিকের উপর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি এবং মাসব্যাপী কর্মসূচি অব্যাহত থাকবে। বরকত পূর্ণ মাসে মহান আল্লাহ তায়ালার কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি কর্মহীন অসহায় মানুষের সাহায্যার্থে সকল বৃত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।



মন্তব্য করুন