করোনা পরিস্থিতিতে জেলা প্রশাসকের কাছে ‘আশা’ কর্র্তৃক খাদ্য সহায়তা হস্তান্তর

স্টাফ রিপোর্টার॥ বেসরকারী উন্নয়ন সংস্থা ‘আশা’ নিজস্ব উদ্যোগে সারা বাংলাদেশে করোনা কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।
মঙ্গলবার ১২ মে সকাল সাড়ে ১১ ঘটিকায় ১২ কোটি টাকার খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে ৫শ প্যাকেট খাদ্য সামগ্রী তুলে দিয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে’র কাছে এ খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন আশা সিলেট বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো: আবু তাহের চৌধুরী, মৌলভীবাজার জেলা ম্যানেজার তৌফিক উদ্দিন আহমদ, সদর অঞ্চলের রিজিওন্যাল ম্যানেজার সৈয়দ মো: আশরাফ আলীসহ আশা মৌলভীবাজার জেলার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও প্রত্যেকটি উপজেলায় উপজেলা কর্মকর্তার কাছে ২ শ প্যাকেট খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে। ইতিমধ্যে শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা, জুড়ি উপজেলায় পৌঁছে দেয়া হয়েছে। আগামীকাল সদর ও রাজনগর উপজেলায় পৌঁছে দেয়া হবে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতিব্যাগে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল এবং ১ কেজি লবন।



মন্তব্য করুন