করোনায় স্কুলঅব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিকস্ দুস্থঃ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে

স্টাফ রিপোর্টার॥ সমগ্র বিশ¡ আজ ‘কোভিড-১৯’ নামক ভয়াবহ ভাইরাসের আঘাতে জর্জরিত। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ধীরেধীরে এরসংক্রমণবৃদ্ধি পাচ্ছে। বর্তমানেসমগ্র দেশে সাধারণ ছুটি পালিত হওয়ার কারণে দেশেরবিভিন্ন স্থানে সাময়িকভাবে সৃষ্টখাদ্য সামস্যা সমাধানে সরকারের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনীও ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে দুস্থঃ মানুষের পাশে দাড়িয়েছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর স্বনামধন্য প্রতিষ্ঠান স্কুলঅব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিকস্ (এসআইএন্ডটি) ১২ মে ২০২০ তারিখে এরিয়া সদর দপ্তর সিলেটের উদ্যোগে জালালাবাদ সেনানিবাসের নিকটবর্তী গোয়াইনঘাট উপজেলার অন্তর্ভূক্ত নওগাঁও, সালুটিকর এবং গোয়াইনঘাট এলাকার প্রান্তিক পর্যায়ের উল্লেখযোগ্য সংখ্যক পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বন্টন করেছে।
এসআইএন্ডটি কমান্ড্যান্ট এর সার্বিক তত্ত্ববধানে অধীনস্থ অফিসার জেসিও ও অন্যান্য পদবীর সদস্যদের সমন¡য়ে গঠিত দল এসব এলাকায় ঘুরেঘুরে প্রকৃত অভাব গ্রস্থদের বাড়িতে গিয়ে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। এই প্রতিষ্ঠানের এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে এবং এই দূর্যোগকালীন সময়ে ভবিষ্যতেও আরো অধিক সংখ্যক পরিবারকে সহায়তা প্রাদান করার চেষ্ঠা অব্যহত থাকবে বলে এসআইএন্ডটি কর্তৃপক্ষ জানিয়েছে।



মন্তব্য করুন