ভিডিও কনফারেন্স মাধ্যমে নগদ অর্থ প্রদান কর্মসূচির উদ্বোধন

May 14, 2020,

স্টাফ রিপোর্টার॥ প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবে চলমান অচলাবস্থায় সারাদেশের ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারকে এককালীন আড়াই হাজার টাকা করে দেবে সরকার।

বৃহস্পতিবার ১৪ মে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক নাজিয়া শিরিন। এ সময় আরো উপস্থিত ছিলেন সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,সংরক্ষতি আসনের সংসদ সদস্য সৈয়দা জোহুরা আলাউদ্দিন, লেফটেন্যান্ট কর্ণেল হানিফ. অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে, মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ তাউহীদ আহমেদ,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান  কামাল হোসেন, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলে ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com