মৌলভীবাজারে আরো ৯ জন কোভিড-১৯ এ আক্রান্ত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে নতুন করে আরো ১জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এর আগে বুধবার ১৩ মে আরো ৮জন কোভিড-১৯ এ আক্রান্ত হন। বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এমন রিপোর্ট আসে। এ নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্টাফ মিলে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৭ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫৭ জন।
নতুন দুই ধাপে আক্রান্ত সবাই মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ও নার্স। তারা সবাই জেলা শহরে বসবাস করে আসছেন। এ নিয়ে ওই হাসপাতালে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৭ জন।
প্রথমে হাসপাতালের তত্ত্বাবধায়ক পার্থ সারথী দত্ত কাননগো’র শরীরে কোভিড-১৯ পাওয়া যায়। তিনি এখনো আইসলোশনে চিকিৎসাধীন রয়েছেন। জেলায় এ পর্যন্ত করোনা নিয়ে মারা গেছেন ৩ জন। আক্রান্তদের কেউ এখনো সুস্থ হয়ে উঠেননি।
জেলা সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ বলেন, বৃহস্পতিবার নতুন করে আমাদের কার্যালয়ের আরেক স্টাফ আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বাসা-বাড়ি লকডাউন করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন,কিছু বাড়ি লকডউন করা হয়েছে।
এদিকে করোনা পরিস্থিতিতে জেলা প্রশাসন থেকে জেলার ৭ উপজেলায় সরকারি বরাদ্দ এসেছে ৮৬ লাখ ৭০ হাজার নগদ টাকা ও ২০৭৫ মে.টন চাল।
ইতিমধ্যে মৌলভীবাজার সদরে ৩৩৪ মে.টন চাল, নগদ ২০ লাখ ২৩ হাজার ৫৫০টাকা, রাজনগর উপজেলায় ১৩৪ মে.টন চাল ও নগদ ৭ লাখ ৫৯ হাজার টাকা, কুলাউড়ায় ২২৯ মে.টন চাল ও নগদ ১০ লাখ ৫০ হাজার ৫শ টাকা, জুড়ী উপজেলায় ১১৯ মে.টন চাল ও নগদ ৮ লাখ ৩৭ হাজার টাকা, বড়লেখায় ১৭১ মে.টন চাল ও নগদ ৮ লাখ ৭২ হাজার ৫শ টাকা, কমলগঞ্জে ১৭৮ মে.টন চাল ও নগদ ৯ লাখ ৩৮ হাজার টাকা ও শ্রীমঙ্গল উপজেলায় ২০৪ মে.টন চাল ও নগদ ৯ লাখ ৪ হাজার ৫শ টাকা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক নাজিয়া শিরিন বৃহস্পতিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।



মন্তব্য করুন