বড়লেখায় সরকারীভাবে বোরো  ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ক্রয়ের লক্ষ্যমাত্রা ৭৪৩ মে. টন

May 14, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় সরকারীভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ১৪ মে বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে চলতি মৌসুমে বোরো ধানক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। এবার ৭৪৩ মে. টন ধান সংগ্রহের বরাদ্দ পেয়ে বুধবার দুপুরে উন্মুক্ত লটারীর মাধ্যমে ধান বিক্রেতা ৭৪৩ জন কৃষক নির্বাচন করে উপজেলা খাদ্য ও কৃষি বিভাগ।

উপজেলার দাসেরবাজার ইউনিয়নের বোরো চাষী শুধাংশ শেখর দাসের নিকট থেকে ১ মে. টন ধান ক্রয়ের মাধ্যমে উপজেলা খাদ্য গুদামে ধানক্রয় কর্মসুচির উদ্বোধন করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোস্তাক আহমদ, খাদ্য গুদামের ইনচার্জ দীপক সুত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ বলেন, ধান বিক্রয়ে কৃষকরা নিরুৎসাহিত হলে মধ্যসত্তভোগীরা সুযোগ নেয়। ধান বিক্রয় করতে আসা কোন কৃষক যেন খাদ্য গোদামের কোন কর্মকর্তা-কর্মচারী কর্তৃক হয়রানীর শিকার না হয় সেদিকে সংশ্লিষ্টদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। তিনি আরো বলেন, ধান সংগ্রহে কোন ধরণের অনিয়ম বরদাস্ত করা হবে না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com