বড়লেখায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার

May 15, 2020,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও বিজিবি’র মাদক বিরোধী যৌথ অভিযানে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ যুবককে আটক করা হয়েছে। ১৫ মে শুক্রবার দুপুরে মাদকদ্রব্য পাচার ও নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে আটক ৩ যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এরা হচ্ছে কুলাউড়া উপজেলার বিলের পাড় গ্রামের তজম্মুল আলীর ছেলে সাদেক (২৭), পৃথিম পাশা গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে মফিক আলী (২৮) ও বড়লেখার কাঞ্চনপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে সৈয়দ আহমদ (৩৫)।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী আতুয়া গ্রাম ও এর আশপাশ এলাকায় শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইন্সপেক্টর মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশ ও বিজিবি মাদক বিরোধী যৌথ অভিযান চালাচ্ছিল। আতুয়া গ্রামের আব্দুল মতিনের বাড়ির সামনের কাচা রাস্তায় দাঁড়িয়ে কয়েকজন যুবক ও মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে পুলিশ ও বিজিবি ৩ যুবককে আটক করে। এসময় তাদের দেহ তল¬াশী করে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয়ের জন্য পকেটে গচ্চিত ৩৮ হাজার টাকা উদ্ধার ও তাদের বাহন পালসার মোটর সাইকেলটি পুলিশ জব্দ করেছে।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. মোশাররফ হোসেন জানান, ইয়াবা ট্যাবলেটসহ ৩ যুবক আটকের ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে আটকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com