মৌলভীবাজারে সাংবাদিকদের হ্যান্ড স্যানিটাইজার দিলেন কানাডা প্রবাসী

May 15, 2020,
স্টাফ রিপোর্টার॥ মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে মাঠে ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন গনমাধ্যম কর্মিরা। এমন অবস্থায় মৌলভীবাজার প্রেসক্লাব সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার দিলেন রানী ( রাধিকা- নীহার) ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী শান দে ।
শুক্রবার ১৫ মে বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাব কার্যালয়ে মহেশ্বরী মৌলভীবাজারের সহযোগীতায় কানাডা  প্রবাসী শান দে এর পক্ষে অমিত রায় ও চমক ধরের কাছ থেকে এসব হ্যান্ড স্যানিটাইজার গ্রহন করেছেন প্রেসক্লাব সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক পান্না দত্ত ।
উল্লেখ্য এর আগে রানী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী শান দে এর সহায়তায় এবং মহেশ্বরী মৌলভীবাজারের সহযোগীতায় হ্যান্ড স্যানিটাইজার সদর মডেল থানা ও গোয়েন্দা পুলিশকে দেয়া হয়েছে। এছাড়া হত দরিদ্র শতাধিক পরিবারের মধ্যে খাদ্য উপহার বিতরণ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com