বড়লেখায় জেলা পরিষদ সদস্যার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

May 17, 2020,

আব্দুর রব॥ করোনা ভাইরাস পরিস্থিতিতে সাময়িক অসুবিধাগ্রস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মৌলভীবাজার জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ডের (বড়লেখা ও জুড়ী) সদস্যা জোবেদা ইকবাল। ১৫ মে শুক্রবার পরিষদের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের দুর্দশাগ্রস্থ পরিবারের মধ্যে তিনি ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

২০০ প্যাকেট খাদ্যসামগ্রীতে ছিল ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ১ লিটার ভোজ্য তেল, ১টি সাবান, সুজি আদা কেজি, সেমাই ২ প্যাকেট। এর আগে ঐ ওয়ার্ডে আরো ৩০০ প্যাকেট বিতরণ হয়।

বড়লেখার বিছরাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের সংরক্ষিত সদস্যা জোবেদা ইকবাল। সাংবাদিক ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যদের মাঝে বক্তব্য দেন বড়লেখা সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন। এসময় উপস্থিত ছিলেন প্রবাসী ইফতার হোসেন রিপন, আওয়ামী লীগে নেতা আব্দুস শহীদ ময়না, মুকুল ধর, কয়েছ আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com