বড়লেখার শাহবাজপুরে আ’লীগনেতার পারিবারিক উদ্যোগে দরিদ্রদের খাদ্যসামগ্রী বিতরণ

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় একদিকে করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। অন্যদিকে মহা তাৎপর্যপূর্ণ মাস মাহে রমজান। কর্মহীন ও নিম্ন আয়ের মানুষজন খাদ্য সংকটে মানবেতর জীবন কাটাচ্ছে। এ পরিস্থিতিতে এলাকার অসহায় গরীব দুঃখী মানুষের কষ্ট লাগবে পাশে দাঁড়িয়েছেন উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলেমান আহমদ ও তার পরিবার।
ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সুলেমান আহমদ শাহবাজপুর বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী ভাটাউচি গ্রামের মৃত হাজি আপ্তাব আলীর ছেলে এবং বীর মুক্তিযোদ্ধা মৃত আরকান আলীর ভাতিজা। মৃত হাজি আপ্তাব আলী ও বীর মুক্তিযোদ্ধা মৃত আরকান আলীর পরিবারের সদস্যদের অর্থায়নে গত বৃহস্পতিবার এলাকার অসহায় দরিদ্র ১৫০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রত্যেকটি পরিবারকে দেয়া হয়েছে ৫ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই ও ১ টা করে সাবান।



মন্তব্য করুন