প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারের ব্যাংক পাড়া ও বিপণী বিতানে মানুষে উপচেপড়া ভীর : স্বাস্থ্য বিধিও মানা হচ্ছেনা

May 17, 2020,

স্টাফ রিপোর্টার॥ প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলার এম সাইফুর রহমান সড়কের ব্যাংক পাড়ায় উপচেপড়া ভীর পরিলক্ষিত হচ্ছে। প্রতি বছর ঈদের আগে সবচেয়ে বেশী রেমিটেন্স আসে এই জেলায়। যে কারণে ব্যাংক ও বিপণী বিতানে মানুষে উপস্থিতি বেশী। তবে বড় বিপণী বিতাণ গুলো খোলা হয়নি। ব্যাংকের ভেতরে যেমন সামাজিক দূরত্ব মানা হচ্ছেনা তিমনি স্বাস্থ্য বিধিও মানা হচ্ছেনা।
১০ তারিখ লক ডাউন শিথিল পর থেকে মৌলভীবাজারের বিপণী বিতাণগুলোতে প্রতিদিন মানুষের ভীর বেড়ে চলছে। বিপণী বিতান গুলোতে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা মানুষের সংখা বেশী। কোন ভাবেই সামাজিক দূরত্ব মানা হচ্ছেনা। গায়ে গায়ে লেগে কেনা কাটা করছেন।
কাপড় ও কসমেটিক্স এর দোকানে নারী ক্রেতার সংখ্যা বেশী। অনেক নরীরা কোলের শিশুদের ঝুকি নিয়ে আসছেন ঈদের কেনাকাটা করতে। গন পরিবহন না চললেও ছোট গাড়ীর সংখ্যা রাস্তায় বেশী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com