শোক বার্তা

May 17, 2020,

বাংলাদেশ শিল্পঋণ সংস্থার সাবেক কর্মকর্তা মো. আশরাফ আলী ১৬ মে শনিবার বেলা দেড়টায় রাজধানীর মধুবাগে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।  মৃত্যুকালে তিনি স্ত্রী মমতাজ আশরাফ, তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মো. আশরাফ আলী ১৯৪৫ সালের ১৫ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরে জন্মগ্রহণ করেন।পড়াশোনা করেন উড়িষ্যার সম্বলপুরে। বিগত শতাব্দীর ষাটের দশকে তিনি স্থায়ীভাবে ঢাকা চলে আসেন। কর্মজীবন শুরু করেন পাটশিল্পের তৎকালীন বিখ্যাত প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের র‌্যালি ব্রাদার্সে। পরবর্তীকালে তিনি পাকিস্তান শিল্পঋণ সংস্থায় যোগ দেন এবং ১৯৯৮ সালে বাংলাদেশ শিল্পঋণ সংস্থা থেকে অবসর গ্রহণ করেন।  তাঁর বড় ছেলে সাজিদ ইকবাল ব্যাংকার, মেজো ছেলে ওয়াহেদ আশরাফ ভিডিও এডিটর এবং ছোট ছেলে ওয়ালিদ আশরাফ একজন সমাজ সেবক। আজ শনিবার বাদ মাগরিব মধুবাগ উজ্জীবন গলিতে মো. আশরাফ আলীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাতে তাঁকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com