২২ মে থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল আবার পূর্ণাঙ্গ ভাবে চালু হচ্ছে

স্টাফ রিপোর্টার॥ আগামী ২২ মে শুক্রবার থেকে আবার পূর্ণাঙ্গ ভাবে চালু হচ্ছে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের সার্বিক কার্যক্রম
সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন, হাসপাতাল খোলার বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা হয়েছে।
জেলা করোনা বিষয়ক কমিটির সভায় এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। জেলা প্রশাসক নাজিয়া শিরিন বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তাসহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, বৃহস্পতিবার (৭ মে) থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ভাইরাস যাতে আরো ছড়িয়ে না পড়ে এজন্য সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে জরুরি বিভাগ, ফিভার কর্ণার, করোনা আইসোলেশন, ডায়ালোইসিস সেবা চালু ছিলো। সাময়িক বন্ধকালীন সময়ে হাসপাতালকে জীবাণুমুক্ত করা হয়। পরপর ৩ দিন হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য জীবাণুনাশক ছিটানো অব্যাহত ছিলো।
প্রসঙ্গত সোমবার ৫ মে পর্যন্ত মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১৭ জন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মরা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।



মন্তব্য করুন