মাইক্রোবাস উল্টে খাদেবড়লেখা থেকে রাজশাহী যাওয়ারপথে শিক্ষকসহ নিহত ২, আহত ৯

May 22, 2020,

আব্দুর রব॥ বড়লেখা থেকে রাজশাহী গ্রামের বাড়িতে যাওয়ার পথে ১৯ মে মঙ্গলবার ভোরে রাজনগরের গোবিন্দবাটি এলাকায় মাইক্রোবাস উল্টে এক শিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো শিক্ষার্থীসহ ৯ জন। নিহত ও আহতরা সকলে শিক্ষক ও তাদের পরিবারের সদস্য। নিহতদের লাশ জেলার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন বড়লেখা উপজেলার ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক বদিউজ্জামান (৩৬) ও একই প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক মাহফুজুর রহমানের স্ত্রী আফরোজা আক্তার শিপু (৩০)। তারা ঈদ উপলক্ষে বড়লেখা থেকে গ্রামের বাড়ি রাজশাহীতে যাচ্ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার ভোরে শিক্ষক বদিউজ্জামান ও মাহফুজুর রহমানসহ আরো কয়েকজন শিক্ষক তাদের পরিবার নিয়ে একটি প্রাইভেট গাড়ি (হাইএচ) ভাড়া করে রাজশাহীর উদ্দেশে রওয়ানা  দেন। ভোর ৫টার দিকে রাজনগরের গোবিন্দবাটি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যান বড়লেখা উপজেলার ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক বদরুজ্জামান (৩৬) ও একই প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক মাহফুজুর রহমানের স্ত্রী আফরোজা আক্তার শিপু (৩০)। গুরুতর আহত হন শিক্ষার্থীসহ আরো ৯ জন। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে মৃত ও আহতদের উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বড়লেখা উপজেলার আরো দুটি প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে নিহতদের লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার জালাল আহমদ জানান, ‘স্থানীয়ভাবে খবর পেয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। আহত ও নিহতদের বাড়ি রাজশাহী বিভাগের বিভিন্ন উপজেলায়। ঈদ উপলক্ষে তারা সবাই বাড়ি যাচ্ছিলেন।’

বড়লেখার ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান দে জানান, তার স্কুলের এক শিক্ষক ও অন্য এক শিক্ষকের স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আহত হয়েছেন আরো ৯ জন। তারা গ্রামের বাড়ি রাজশাহীতে যাচ্ছিলেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম মঙ্গলবার (১৯ মে) সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকসহ দু’জনের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘ময়না তদন্ত শেষে নিহতদের মহরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হবে। তারা ঈদ উপলক্ষে কর্মস্থল থেকে বাড়ি যাচ্ছিলেন।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com