মৌলভীবাজারে তারেক জিয়ার যুব সৈনিকের উদ্যোগে ৪ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার॥ চলমান করোনা পরিস্থিতি ও মানবিক দিক বিবেচনা করে, অসহায় দিনমজুর ও সাধারণ জনগনের মধ্যে তারেক জিয়ার যুব সৈনিক এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার ১৯ মে দূপুরে মৌলভীবাজার শহরের রুমেল কমিনিউটি সেন্টার থেকে জেলার ৭টি উপজেলার ৪ হাজার দিনমজুর ও হতদরিদ্র অসহায় পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী পিকআপ ভানে পৌঁছে দেওয়া হয়। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চলমান করোনা (কোভিড-১৯) মহামারি পরিস্থিতির প্রেক্ষিতে মৌলভীবাজারে কর্মহীন শ্রমজীবী ও দুস্থ অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়ালো তারেক জিয়া যুব সৈনিক। এই ত্রাণ সহায়তা কার্যক্রমে দেশ ও প্রবাশের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আর্থিক সহায়তা করেন।
যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি মোঃ জাকির হোসেন উজ্জ্বল এর সার্বিক তত্বাবধানে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যেমে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোঃ সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
টেলি কনফারেন্সে বক্তারা বলের বর্তমান সংকটে দেশ ও পূরো জাতি ভয়াবহ হুমকির মধ্যে রয়েছে। সরকার যে সঠিক প্রদক্ষেপ নেয়া উচিত ছিল তা নেয়নি। সরকারের ব্যর্থতায় দিন দিন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। তাছাড়া ত্রাণ কাজে সরকার দলীয় নেতাকর্মীরা ব্যাপক হারে লুটপাট ও আত্মসাৎ করায় হতদরিদ্র মানুষরাও বঞ্চিত হচ্ছেন।
বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সবাইকে স্বাস্থ্য বিধি মেনে সাধারণ মানুষের পাশে ঐক্যবদ্ধ ভাবে দাঁড়ান। এটাই এখন দেশনেত্রী আপোষহীন নেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ শহীদ প্রেসিডেন্টে জিয়ার সৈনিকদের অন্যতম মানবিক কাজ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর আয়াছ আহমদ, সাংগঠনিক সম্পাদক বকশি মিজবাহ উর রহমান, দপ্তর সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজু, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনসহ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
খাদ্য সামগ্রী হিসেবে থাকছে চাল, ডাল, সয়াবিন তেল, দুধ, লাচ্ছি সেমাই, লবন, পিয়াজ, চিনি, আলু, সাবান, নুডলস।



মন্তব্য করুন