মৌলভীবাজার ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদকের ব্যক্তিগত উদ্যোগে উপহার

স্টাফ রির্পোটার॥ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ তপুর ব্যক্তিগত উদ্যোগে সাবেক ছাত্রনেতা ও বর্তমান ছাত্রলীগ কর্মীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
সাবেক ছাত্রনেতা তপু বলেন ছাত্রলীগের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত নেতাকর্মীদের পরিবার বর্তমান করোনা ভাইরাস এর সময় অসহায় হয়ে পড়ছে।
তাই আমি তাদের কথা চিন্তা করেই যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের সাবেক ও বর্তমানদের এলাকায় গিয়ে নিজ হাতে উপহার সামগ্রী তুলে দিচ্ছি।
প্রায় ৩৫০ প্যাকেট উপহার সামগ্রী বিতরণ করেন, এমনকি তা এখনো অব্যহত রয়েছে। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে গিয়ে তাদের মধ্যে নিজ হাতে তুলে দিচ্ছেন।
সাথে সবসময় সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করছেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিব। সাবেক ছাত্রনেতা তপুর এই মহৎ উদ্যোগ কে অনেকেই স্বাগত জানিয়েছেন। এভাবে যদি সবাই অসহায়দের পাশে দাঁড়ায় তাহলে অসহায়দের কষ্ট কিছুটা ও লাঘব হবে।



মন্তব্য করুন