এক হাজার মানুষের মধ্যে বোরহান উদ্দিন সোসাইটির ইফতার বিতরণ

May 22, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার বহুমুখী সমাজকল্যাণ মূলক সংগঠন, শেখ বোরহান উদ্দিন (র:) ইসলামি সোসাইটি (বি.আই.এস) এর ৪র্থ বারের মত সমাপনী ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। ১৯ মে মঙ্গলবার বারহান উদ্দিন সোসাইটি, মৌলভীবাজার জেলার শিক্ষা ও সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে প্রায় দেড় যুগ ধরে, তার ধারাবাহিকতায় বর্তমানে কভিড ১৯ করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্বের মানুষ কবলিত, বাংলাদেশও এই ছোবল থেকে রক্ষা পায়নি, এই দু:সময়ে ৪র্থ ধাপে বিভিন্ন শ্রেনী পেশার ১০০০ (এক হাজার) মানুষের মধ্যে ইফতার বিতরণ করে এবং এর পূর্বে এই মহামারিতে যারা পরিস্থিতির শিকার মধ্যবিত্ত ও অসহায় পরিবারে বাসায় বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দেয় সংগঠনের নিবেদিত কর্মীরা।
এই সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা জনাব শমছু তালুকদার, সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জেলার বিশিষ্ট সংগঠক এম মুহিবুর রহমান মহিব, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সাংবাদিক হুসাইন আহমদ, সংগঠনের মহাসচিব মিজানুর রহমান রাসেল, প্রোগ্রাম চেয়ারম্যান মো: তাহের মিয়া (মুন্না), জেলা ব্যাপী মেধা যাচাই পরীক্ষার নির্বাহী পরিচালক (সার্বিক) আতাউর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ওয়াসিম আহমেদ নিশান, সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল, অর্থ সচিব নাজমুল হোসাইন, যুগ্ম অর্থ সচিব রুমেল আহমদ, প্রচার ও প্রকাশনা সচিব দুলাল হোসেন জুমান, যুগ্ম প্রচার ও প্রকাশনা সচিব সাব্বির আহমেদ তপু, দপ্তর সচিব সিরাজুল হাসান, সমাজকল্যাণ সচিব এম জুনেদ আহমদ, কার্যকরী পরিষদের সদস্য সুহেল আহমদ, , মেধা যাচাই পরীক্ষার নির্বাহী পরিচালক ওমর ফারুক সিদ্দিকী জুয়েল, সাইদুল ইসলাম মান্না রনি আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com