প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন জোহরা আলাউদ্দিন এমপি

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-হবিগঞ্জ আসনের সংসদ সদস্য এবং জেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন আওয়ামীলীগের কর্মীসহ প্রায় শতাধিক পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
২০ মে বুধবার দুপুরে শাহ মোস্তফা সড়কস্থ জাতীয় মহিলা সংস্থা কমপ্লেক্সে মৌলভীবাজার সদরসহ আটটি উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজার জেলা শাখার চেয়ারম্যান বেগম রেজিয়া রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাহিলা আহমদ, রিংকু চক্রবর্তী প্রমুখ।
তিনি বলেন “শেখ হাসিনার সরকারে কেউ না খেয়ে থাকতে পারেনা। আপনারা সকলে আওয়ামীলীগ সরকারের ওপর আস্থা বজায় রাখবেন।”
বিতরণকালে সামাজিক দুরত্ব নিশ্চিতকরন এবং যাবতীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য উপস্থিত ছিলেন সহযোগী সামাজিক সংগঠন তাকরিম ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।



মন্তব্য করুন