এবছর ঈদুল ফেতরের জামাত হবে না ঈদগাহ বা উম্মুক্ত স্থানে

May 22, 2020,

স্টাফ রিপোর্টার॥ কোভিড-১৯ করোনা ভাইরাসের মহামারী থাকায় এ বছর পবিত্র ঈদুল ফেতরের নামাজ ঈদগাহ বা উম্মুক্ত স্থানের পরিবর্তে পৌর এলাকা ও প্রত্যেক ইউনিয়নে অবস্থিত মসজিদে ঈদের নামাজ পড়তে হবে। বুধবার ২০ মে সকালে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায় এ তথ্য জানানো হয়।
মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক নাজিয়া শিরিন জানান, ঈদের প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সাড়ে ৮টায় ও তৃতীয় জামাত ১০টায় পড়ার জন্য ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিশ্বব্যাপী ও বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতিজনিত কারণে ধর্মপ্রাণ মুসলিম মুসল্লিদের জীবন ঝুঁকি বিবেচনা করে এবছর ঈদগাহ বা উম্মুক্ত স্থানের পরিবর্তে ঈদের নামাজের জামাত জেলার সকল মসজিদে আদায় করার জন্য অনুরোধ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com