মৌলভীবাজার, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
অদ্ভুত রোজাদার
May 24, 2020,
সায়েকা আহমদ॥
অদ্ভুত রোজাদার সে
উদ্ভট কারবার
বিকেলে সেহরি খায়
রাতে করে ইফতার।
ঘুমিয়ে ঘুমিয়েই সে
দিন করে পার
রাতেও ঘুমায় সে
আজব ব্যাপার!
কুঁড়ের বাদশাহ সে
এই তার কাণ্ড
এবার বল তো সে
কবে হবে শান্ত?
[সায়েকা আহমদ, ৪র্থ শ্রেণি, বিটিআরআই উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।]
মন্তব্য করুন