বড়লেখায় ১০০ জন ক্রিকেটার পেলেন ঈদ উপহার

May 24, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় অস্বচ্ছল ১০০ জন ক্রিকেটারকে ঈদ উপহার হিসেবে ১ লাখ টাকা বিতরণ করা হয়েছে। ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বড়লেখা শাখার আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২৩ মে শনিবার দুপুরে প্রত্যেককে নগদ এক হাজার টাকা করে এ অর্থ বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বড়লেখা শাখার সভাপতি সালেহ আহমদ জুয়েল, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com