দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২০ এর প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ল

May 30, 2020,

স্টাফ রিপোর্টার : ২৮ মে ২০২০: দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে পুরস্কার প্রদানের লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বাংলাদেশি মালিকানাধীন সংবাদপত্র,অনলাইন এবং টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের প্রতিবেদন জমা দেওয়ার সময় ১৫ জুন ২০২০ পর্যন্ত বর্ধিত করেছে। একইসাথে কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে শুধু ই-মেইলে প্রতিবেদন জমা নেওয়া হবে। ই-মেইল পাঠাতে হবে: ধফাড়পধপু@ঃর-নধহমষধফবংয.ড়ৎম এই ঠিকানায়।
ই-মেইলে প্রতিবেদন পাঠানোর ক্ষেত্রে বিষয় হিসেবে ‘অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২০’ কথাটি উল্লেখ করতে হবে। প্রিন্ট মিডিয়ার মূল প্রতিবেদনের স্ক্যান কপি, অনলাইন প্রতিবেদন জমা দেওয়ার ক্ষেত্রে মূল প্রতিবেদনের লিংকসহ ডকুমেন্ট ফাইল আকারে পাঠাতে হবে। টেলিভিশন বিভাগে দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন ও প্রামান্য অনুষ্ঠান (ডকুমেন্টরি) অফিসিয়াল চ্যানেলের ইউটিউব লিংক বা গুগল ড্রাইভে আপলোডকৃত প্রতিবেদনের লিংক (ডাউনলোডের অনুমতিসহ) পূর্ণাঙ্গ স্ক্রিপ্টসহ দিতে হবে। প্রতিবেদন পাঠানোর জন্য প্রয়োজনীয় নথি যেমন, প্রতিযোগী যে প্রতিষ্ঠানে থেকে প্রতিবেদন তৈরি করেছেন সেই প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্রের স্ক্যান কপি, প্রতিবেদকের পাসপোর্ট সাইজের ছবি, বাংলা ও ইংরেজিতে নাম, যোগাযোগের ঠিকানা এবং টেলিফোন নম্বর ডকুমেন্ট ফাইল আকারে আবেদনপত্রের সাথে বাধ্যতামূলকভাবে থাকতে হবে। পুরস্কার সংক্রান্ত অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকছে।
এই প্রতিযোগিতায় দুইটি শ্রেণিতে পুরস্কার দেওয়া হবে। প্রথম শ্রেণিতে সকল ধরনের দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন এবং দ্বিতীয় শ্রেণিতে শুধুমাত্র ‘জলবায়ু পরিবর্তন প্রকল্পে দুর্নীতি’ বিষয়ক প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হবে। দুই শ্রেণিতে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ সালে প্রকাশিত/প্রচারিত জাতীয় সংবাদপত্র বিভাগ, আঞ্চলিক সংবাদপত্র বিভাগ এবং টেলিভিশন বিভাগে অনুসন্ধানী সংবাদ প্রতিবেদন ও অনুসন্ধানী প্রামাণ্য অনুষ্ঠান (ডকুমেন্টরি) এই তিনটি বিভাগে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদান করা হবে। দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন:িি .িঃর-নধহমষধফবংয.ড়ৎম/রলধ২০২০

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com