বড়লেখায় ইউনিয়ন ভূমি কর্মকর্তার করোনা উপসর্গ নিয়ে মৃত্যু
May 30, 2020,

স্টাফ রিপোর্টার॥ করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল কালাম আজাদের (৫০) মৃত্যু। নমুনা সংগ্রহ করেছে বড়লেখা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দল। তিনি বড়লেখা পৌর শহরের পাখিয়ালা চৌমুহনী এলাকার ভাড়া বাসায় শনিবার বিকেলে মারা যান। কয়েক দিন থেকে তিনি শ্বাস কষ্ট, জ¦র ও হৃদরোগ জনিত সমস্যায় ভুগছিলেন।
মৃতব্যক্তির নিজ বাড়ি কুলাউড়া উপজেলার চাতলগাঁও গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উক্ত ব্যক্তির পরিবারকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ প্রদান করেন ।



মন্তব্য করুন