মানবতার ফাঁকটা কোথায়
May 30, 2020,

সায়েক আহমদ॥
কোথায় এখন যুদ্ধ আর
কোথায় হানাহানি
কোথায় গেল আগ্রাসন?
জীবন টানাটানি!
ইসরাইলে বন্ধ গুলি
উইঘুরেরা হাসছে
বিশ্বটা আজ মানবতার
জোয়ারেতেই ভাসছে!
কাশ্মীরীরা রুদ্ধ ছিলো
ভারত এখন রুদ্ধ
রোহিঙ্গাদের বিরুদ্ধে আর
চলছে না তো যুদ্ধ!
করোনা তো তুচ্ছ রে ভাই
মানুষ আরো ভয়ংকর
মানবতার ফাঁকটা কোথায়
দেখিয়ে দিলেন শুভংকর!
করোনাটা বিদায় নিলে
মানুষ তোরা মানুষ হবি?
নতুন ভোর আনবে তখন
মানবতার মহান ছবি!
[সায়েক আহমদ, প্রাবন্ধিক, কলাম লেখক, শিশু সাহিত্যিক, ০১৭১২৯৬২৩৯৩]



মন্তব্য করুন