মৌলভীবাজারে চিকিৎসক সহ ৪০ জন করোনায় আক্রান্ত

June 1, 2020,

স্টাফ রিপোটার॥ মৌলভীবাজারে করোনা পজেটিভ এসেছে ৪০ জনের মধ্যে ১০ জন আগে থেকেই করোনায় আক্রান্ত। তাদের আবারও করোনা পজেটিভ এসেছে। নতুন রোগী ৩০ জন।

রোববার ঢাকার ল্যাবে পরীক্ষায় এই ৩০ জনের করোনা শনাক্ত হয়। সিভিল সার্জন ডাঃ তৌউহীদ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

নতুন শনাক্ত হওয়া ৩০ জনের মধ্যে, রাজনগরে ১ জন, কুলাউড়া ৩ জন, কমলগঞ্জে ৬ জন, শ্রীমঙ্গলে ১৮ জন ও বড়লেখায় ২ জন। এর মধ্যে ডাক্তার, ব্যাংক কর্মকর্তা সাস্থ্যকর্মীসহ সরকারি কর্মচারী রয়েছেন।

জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ১২৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৫ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com