পঞ্চমোড়ল

মোঃ আবু তাহের॥
কেহ গেছে চাঁদে,আর কেহ আছে ফাঁদে,
চাঁদের দেশে কেহ করবে বাড়ী ঘর,
মঙ্গল গ্রহে পনির সন্ধান আছে বলে
শুনছি সেথায় করবে নাকি মুলা চাষ।
গরীব দেশের মানুষ মরে, না খেয়ে
তারা বানায় এটম বোমা,মরণাস্ত্র,
কার অস্ত্র কত ভারী যাবে বেশী দুর
দেখায় তারা অস্ত্রের ঝনঝনে।
নির্বিচারে অস্ত্র চালায়,লক্ষ মানুষ মরে
দুঃখ করে লক্ষ্য ভ্রষ্ট হয়েছে বলে,
এক মোড়লে বোমা মারে অন্য মোড়লে
সমর্থন করে,বিশ্ব মোড়লে আদর করে।
অন্ন বস্ত্র,ঔষধ পত্র পাঠায় সেখানে
মন্ত্র পড়ায় গরীব দেশে,ভাইয়ে ভাইয়ে
দ্বন্দ্ব লাগায়, সহযোগিতার হাত বাড়ায়,
তাদের তাবে রাখে,অস্ত্র বেচে,সম্পদ লুঠে।
লক্ষ কোটি গাড়ী জাহাজ,উড়োজাহাজ
কল কারখানার কালো ধোঁয়ায়
প্রকৃতি হারাচ্ছে তার আসল প্রকৃতি,
ভারসাম্য,দুষিত হচ্ছে বায়ু মন্ডল।
জলে,স্থলে,আকাশে মরছে প্রাণী শ্বাস কষ্টে,
পঞ্চমোড়লের সাথে আছে পাতিমোড়ল
বিশ্বায়নের নামে বন্ধ করে শিল্প কারখানা
তৃতীয় বিশ্বে,কালো ধোঁয়ার দোহাই দিয়ে।
না আছে ধর্ম,এরা কাফের,মুশরিক,
ইসলামকে ধ্বংসের নামে তারা মত্ত,
মসজিদ ভাঙ্গে,তালা মারে,হত্যা করে
মুসলিম নিধনের নামে নারী নির্যাতন করে।
আল্লাহর আরশ কাঁপে,পাপিদের অহংকারে,
যুগে যুগে আসে আল্লাহর গজব,পরীক্ষা,
ধ্বংস হয় পাপিষ্ঠরা সাথে কিছু মুমিন
ভয় নাই ওরে মুমিন শক্ত কর ঈমান।
বিশ্বের ক্ষমতাধর রাজা মহারাজারা
ভয়ে কম্পমান,করোনার কাছে পরাজয়,
বাঁচার জন্য খুঁজছে সত্যের সন্ধান।
কার হুকমে প্রাসাদে বন্দি,কার রাজত্ব?
খুলে দিছে মসজিদের তালা, হচ্ছে আজান
এতে কি হবে,যদি না থাকে ঈমান।
প্রাগৈতিহাস সাক্ষী,বেঈমানদের কি পরিণতি।
তোদের পরিণতি হবে নমরুদ ও ফেরাউনের।
জয় করতে পার গ্রহ,উপগ্রহ,সব মিথ্যে,
পারবেনা ধ্বংস করতে পিঁপড়া,মশা,
এমন কি ক্ষুদ্রানুর অনু করোনা ভাইরাস,
বিফলে তোদের লাঠি,কামান বোমা।



মন্তব্য করুন