মৌলভীবাজার জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৫জন
June 1, 2020,

স্টাফ রিপোর্টার॥ পাহাড়ি পর্যটন ও প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৫ জন। এর মধ্যে ৫২৭ জন ছেলে এবং ৫৩৮ জন মেয়ে। জেলায় মোট পাশের হার ৮০ দশমিক ৮৮ শতাংশ। তাদের মধ্যে ৮২ দশমিক ৭৫ শতাংশ ছেলে ও ৭৯ দশমিক ৬১ শতাংশ মেয়ে।
গত বছরের তুলনায় এবার সব দিক দিয়ে এগিয়ে মৌলভীবাজার। তবে বিশ^ব্যাপী করোনার গ্রাসে বাংলাদেশেও এর প্রভাব দেখা দেয়াতে জেলার সফল শিক্ষার্থীদের বিদ্যাালয়ে আসতে কিংবা উল্লাস করতে দেখা যায়নি। গত বছর জেলায় ৬৩৮ জন ফলপ্রার্থী জিপিএ-৫ পায়। গত বছরের তুলনায় এবার ৪২৭টি এ প্লাস বেশি পেয়েছে মৌলভীবাজার। জেলার রাজনগর আইডিয়েল হাইস্কুল প্রতি বছরের মত এবারও চমক দেখিয়েছে। স্কুলটিতে এবার ১১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১১৬ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। পাশের হার ৯৯.১৫।



মন্তব্য করুন