হযরত সৈয়দ শাহ মোস্তাফা (রঃ) পৌর ঈদগাহের সম্প্রসারিত অংশের ভুমি ক্রয় ও রেজিস্ট্রেশন সম্পন্ন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার নিয়ন্ত্রণাধীন হযরত সৈয়দ শাহ মোস্তাফা (রঃ) পৌর ঈদগাহ সম্প্রসারণের জন্য ভুমি ক্রয় ও রেজিস্ট্রেশন সভা অনুষ্ঠিত হয়।
১ জুন সোমবার দূপুরে মৌলভীবাজার পৌরসভা হলরুমে ভুমি ক্রয় ও রেজিস্ট্রেশন সভা মৌলভীবাজার পৌরসভার মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। ঈদগাহের জন্য ৬.৩৫ শতক ভূমি ১ কোটি ২৬ লক্ষ ৮০ হাজার টাকায় ৬ জন অংশিদারের কাছ থেকে ক্রয় করা হয়। পরে ভুমি বিক্রেতাগন স্থানীয় সংসদ সদস্য ও পৌর মেয়রের কাছ থেকে চেক গ্রহণ করেন। ওইদিন শহরের গন্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মৌলভীবাজার সদর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রেশন কাজ সম্পাদন করা হয় ।
ভূমির স্বত্বাধিকারীগনের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবাসী হনুফা বিবির পক্ষে তার চাচাতো ভাই মোঃ সুমন মিয়া, নজরুল ইসলাম মনা, কামরুজ্জামান, খসরু আহমদ গং, বদরুল ইসলাম ও সৈয়দ আব্দুল বাছিত। করোনা পরিস্থিতির কারণে শুধু হনুফা বিবি প্রবাসে থাকায় তার অংশ রেজিস্ট্রেশন হয়নি।
মহতি কাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী হাজী মোঃ আব্দুল খালিক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, পৌর কাউন্সিলর ফয়ছল আহমদ, আয়াছ আহমদ, আনিছুজ্জামান বায়েছ, সমাজসেবী আকিল আহমদ, মোঃ ইউসুফ আলী, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাংবাদিক এস এম উমেদ আলী, পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী আবুল হোসাইন খান, শেখ ইলিয়াস আলী, জামাল উদ্দিন, ময়নুল হক তরফদার, সৈয়দ মেহবুব মুর্শেদ, রিপন আহমদ, এ কে এম নুরুজ্জামান, রুমেল আহমদ প্রমুখ।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমান জানান, সম্প্রসারিত ঈদগাহ নির্মাণ ও ভুমি ক্রয়ে দেশী-বিদেশী যে সকল দানশীল ব্যক্তিবর্গের অনুদানে আজকের এই মহতি কাজ সম্পন্ন হয়েছে। তিনি সকল দাতাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও অনেকেই টাকা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি ও পরামর্শ দিয়ে এই নেক কাজে শরিক হয়েছেন প্রত্যেকের কাছেও পৃথক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপরদিকে তিনি ১৬ শতক ভুমি বিনামূল্যে ঈদগাহকে দান করার জন্য শহরের পশ্চিম ধরকাপন এলাকার মরহুম সৈয়দ তাহির আলী তোতা মিয়ার পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
চেক বিতরণের পর মোনাজাত পরিচালনা করেন হযরত সৈয়দ শাহ মোস্তাফা (রহঃ) টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি শামছুল ইসলাম সাহেব।
মেয়র আরো জানান, শিগ্রই ঈদগাহের ফ্লোর ডালাই কাজ শুরু হবে। যাদের অনুদান এখনও জমা হয়নি আশা রাখেন শীঘ্রই ব্যাংক একাউন্টে জমা হবে ইনশাআল্লাহ। ঈদগাহের ব্যাংক একাউন্ট নাম- টাউন ঈদগাহ, একাউন্ট নং -১১১০০০১১৫০৮ সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, মৌলভীবাজার শাখা।



মন্তব্য করুন