মৌলভীবাজারে নতুন করে করোনায় আক্রান্ত ১৬ জন
June 3, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪৪ জন। বুধবার ৩ জুন রাতে সিভিল সার্জন ডাঃ তউহীদ আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে মৌলভীবাজার সদরে ৩ জন, কমলগঞ্জ ৩ জন, শ্রীমঙ্গল ২ জন, জুড়ী ১ জন, কুলাউড়ায় ৭ জন রয়েছেন।
জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ১১৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৫ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১২ জন।



মন্তব্য করুন